Ridge Bangla

আমি ছয়শ’ প্রেম করেছি: স্বস্তিকা

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবারও আলোচনার কেন্দ্রে। খোলামেলা ও সাহসী মন্তব্যের জন্য বরাবরই পরিচিত এই অভিনেত্রী। কিছুদিন আগের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জীবনে ছয়বার সম্পর্কে জড়িয়েছেন। এবার সেই সংখ্যা বদলে জানালেন, “ছয় নয়, আমি ৬০০টা প্রেম করেছি। আগে ভুল বলেছি।”

স্বস্তিকা বলেন, “ক্যাওড়াতলা যাওয়ার আগে আমি আরও একটা শূন্য যোগ করতে চাই। এটাই আমার জীবনের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “আমার জীবন, আমি যদি ছয় হাজার মানুষকে ভালোবাসা দিতে চাই, সেটাও আমার অধিকার। আমি তো কাউকে খুন করছি না, জালিয়াতি করছি না বা কারও রক্ত খাচ্ছি না। তবুও প্রেম করাটা যেন বড় অপরাধ!”

নারী হওয়ার কারণেই সমালোচনার মুখে পড়তে হয়—এ কথা স্পষ্ট করে স্বস্তিকা বলেন, “ছেলেরা করলে তাকে বলা হয় ওয়াইল্ড লাইফ, মজার জীবন। আর মেয়েরা করলে তাকে বলা হয় ‘বেশ্যা’। ছেলেরা ছয়টা প্রেম করলে ‘ভাই এলেম আছে’। মেয়েরা করলে সমাজ প্রশ্ন তোলে। এই দ্বিচারিতা মেনে নেওয়া যায় না।”

তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর mixed প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বস্তিকার মুক্তমন ভাবনায় প্রশংসা করছেন, আবার কেউ কটাক্ষ করছেন। তবে নিজের অবস্থানে বরাবরের মতোই অটল স্বস্তিকা।

This post was viewed: 39

আরো পড়ুন