Skip to main content

Ridge Bangla

হাসাহাসি থেকে কথা কাটাকাটি, শেষে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২২) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের রাস্তায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঙ্গিতপূর্ণ হাসাহাসিকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল গণমাধ্যমকে জানান, জাহিদুল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিলেন। এ সময় পাশে থাকা দুই নারী শিক্ষার্থীর মনে হয়, তারা তাদের উদ্দেশ্য করে হাসছেন।

এই সন্দেহ থেকেই প্রথমে কথা–কাটাকাটি শুরু হয়। জাহিদুলরা বিষয়টি অস্বীকার করলেও ওই দুই ছাত্রী বহিরাগত তিন যুবককে ডেকে আনেন। তারা এসে ফের জিজ্ঞেস করলে আবারও বাকবিতণ্ডা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মিটমাট করে দেন।

কিন্তু ঘটনার এখানেই ইতি ঘটেনি। কিছুক্ষণ পর ওই তিন যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় গেটের সামনে অবস্থান নেয়। জাহিদুল ক্যাম্পাস থেকে বের হওয়ার পরপরই তারা তাকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা জাহিদুলকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

This post was viewed: 61

আরো পড়ুন