Ridge Bangla

সরকারি কর্মীদের জন্য ‘বিশেষ সুবিধা’, মহার্ঘ ভাতা নয়

২০২৫ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুনভাবে চালু হচ্ছে ‘বিশেষ সুবিধা’ নামে একটি ভাতা, যা পূর্বের মহার্ঘ ভাতার পরিবর্তে প্রযোজ্য হবে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রেড–১ থেকে গ্রেড–৯ পর্যন্ত কর্মীরা মোট বেতনের ১০ শতাংশ এবং গ্রেড–১০ থেকে গ্রেড–২০ পর্যন্ত কর্মীরা ১৫ শতাংশ হারে এই ভাতা পাবেন।

এই ভাতা চাকরিরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি প্রযোজ্য হবে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি ও বেসামরিক কর্মকর্তা–কর্মচারী, স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের ওপর।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো না থাকায় কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে এই বিশেষ সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরোত্তর ছুটিতে থাকা বা পুনঃস্থাপিত পেনশনভোগীরাও এ সুবিধার আওতায় থাকবেন। তবে যাঁরা সম্পূর্ণ পেনশন তুলে নিয়েছেন বা বর্তমানে বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

This post was viewed: 35

আরো পড়ুন