Skip to main content

Ridge Bangla

গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেফতার

আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নোবেলকে রাজধানীর ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগেও নোবেল একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে পূর্বেও নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও উশৃঙ্খল আচরণের অভিযোগ ওঠে।

This post was viewed: 59

আরো পড়ুন