Skip to main content

Ridge Bangla

প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল শাকিব খানের ‘তাণ্ডব’

ঈদ মানেই শাকিব খান—এই চেনা সমীকরণেই আবারও বাজিমাত করল ঢাকাই সিনেমা। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি ‘তাণ্ডব’ প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে গড়েছে নতুন রেকর্ড।

শাকিব খানের সঙ্গে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন সাবিলা নূর, সঙ্গে আছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। এই তারকাবহুল কাস্টিং দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল ঈদের আগেই। মুক্তির পরদিন থেকেই হাউসফুল শো, টিকিটের সংকট এবং দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করেছে, এবারের ঈদের বড় আকর্ষণ নিঃসন্দেহে ‘তাণ্ডব’।

মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ভেঙে দিয়েছে ২০২৪ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ সিনেমার রেকর্ড। মাল্টিপ্লেক্সে প্রথম দিনের আয়ে ‘দরদ’ যেখানে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার টাকা, ‘তাণ্ডব’ সেখানে করেছে ৩৬ লাখ ৭৪ হাজার টাকা। বাংলা সিনেমার ইতিহাসে মাল্টিপ্লেক্সে মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এটি।

পরিচালক রায়হান রাফী নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটির প্রথম দিনের আয়ের তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এটি বাংলা সিনেমার জন্য এক নতুন মাইলফলক।

দর্শকদের বিপুল চাহিদা থাকায় স্টার সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে শোয়ের সংখ্যা। রোজ শো সংখ্যা ও দর্শক বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আয়ের পরিমাণও। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম প্রমুখ। সব মিলিয়ে ঈদে বাংলা সিনেমার বিজয় মিছিলের নাম এখন ‘তাণ্ডব’।

This post was viewed: 73

আরো পড়ুন