Ridge Bangla

শাকিবের সঙ্গে ফ্লাইটে মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে সম্প্রতি একসঙ্গে দেখা গেছে একটি ফ্লাইটে। রোববার গভীর রাতে নিজের ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। ছবিতে দেখা যায়, বিমানে শাকিবের পাশেই বসে আছেন তিনি। ক্যাপশনে মিষ্টি লেখেন, “লাভ লাভ” এবং সঙ্গে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজি।

ছবিগুলো প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র গুঞ্জন ও আলোচনার ঝড়। কেউ কেউ শাকিব খানের সঙ্গে তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং সহকর্মী শবনম বুবলীর নাম টেনে এনে ‘সতীনের তালিকা’ তৈরি করছেন। তবে অনেকেই বিষয়টিকে শুধুমাত্র সহকর্মীদের মধ্যকার ভ্রমণ হিসেবেই দেখছেন।

তাদের ফ্লাইট কোথায় গিয়েছে এবং গন্তব্য কী—তা এখনও প্রকাশ করা হয়নি, ফলে কৌতূহল আরও বেড়েছে। ধারণা করা হচ্ছে, শাকিব খানের পরিবারের জন্য পাত্রী খোঁজার যে খবর সম্প্রতি শোনা যাচ্ছিল, তা থেকেই মিষ্টি জান্নাতকে ঘিরে জল্পনার সূত্রপাত হয়েছে।

মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক করেন। নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসকও। চিকিৎসক হওয়ার এই পরিচয়ও তাকে ঘিরে বিয়ের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করছে।

তবে শাকিব ও মিষ্টি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানাননি। ভক্তরা অপেক্ষায় আছেন—এই রহস্যে আলো ফেলেন কি না তারা নিজেরাই।

This post was viewed: 31

আরো পড়ুন