Skip to main content

Ridge Bangla

১০ কোটি টাকার গরু! কোরবানিকে ঘিরে শাকিব খানকে নিয়ে গুজব

ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই আলোচনার ঝড়। তার যেকোনো পদক্ষেপ বা মন্তব্য মুহূর্তেই হয়ে ওঠে সংবাদের শিরোনাম। এবার ঈদুল আজহা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নতুন গুজব—কোরবানির জন্য নাকি তিনি কিনেছেন ১০ কোটি টাকার গরু!

যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ হয়নি, তবে ভারতের কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা এই খবর প্রকাশ করেছে। তারা দাবি করেছে, ঈদের দিন শাকিবের নতুন মুক্তিপ্রাপ্ত ছবি তাণ্ডব-এর সাফল্যের পাশাপাশি উঠেছে এই ‘কোটির গরু’ প্রসঙ্গও।

তবে আনন্দবাজার পত্রিকা নিজের প্রতিবেদনে এই গুজবের সত্যতা খণ্ডন করেছে। তারা জানিয়েছে, শাকিব খান কোরবানির জন্য গরু কিনেছেন ঠিকই, তবে তার দাম ১০ কোটি নয়—প্রকৃত মূল্য ৩ লাখ ৪২ হাজার টাকা।

একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঈদের দিন মুক্তি পাওয়া শাকিব খানের তাণ্ডব ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের মাল্টিপ্লেক্সগুলোতে ২২ লাখ টাকার বেশি আয় করেছে। ছবির ‘লিচুর বাগান’ গানটি ট্রেন্ডিংয়ে রয়েছে, এবং সিনেমাটি পেয়েছে দর্শকদের ব্যাপক প্রশংসা।

হলভর্তি শো, প্রশংসনীয় গান ও চিত্রনাট্য নিয়ে ‘তাণ্ডব’ ঘিরে দর্শকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গরুর দাম নিয়ে গুজব ছড়ালেও, শাকিব খান যে এই ঈদেও নিজের তারকা তকমা ধরে রেখেছেন, তা প্রেক্ষাগৃহের উচ্ছ্বাস ও ভক্তদের ভালোবাসাই প্রমাণ করে।

গুজব উড়ে গেলেও শাকিব খান যে তাণ্ডব ছড়াতে আপসহীন, তা তার কাজেই স্পষ্ট।

This post was viewed: 44

আরো পড়ুন