Skip to main content

Ridge Bangla

জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ, আছে নানা সুবিধা

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে জাপান। উন্নত জীবনমান, নিরাপদ পরিবেশ, এবং উচ্চমানের শিক্ষাব্যবস্থার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও জাপানের চাহিদা ক্রমবর্ধমান। এ সুযোগ আরও সহজ করেছে জাপান সরকারের দেওয়া বিভিন্ন স্কলারশিপ, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘মেক্সট স্কলারশিপ’ (MEXT Scholarship)।

সম্প্রতি মেক্সট স্কলারশিপ–২০২৬ এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এতে গবেষণা, আন্ডারগ্র্যাজুয়েট, টেকনোলজি কলেজ ও স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ রয়েছে।

স্কলারশিপের সুযোগ-সুবিধা

  • কোনো আবেদন ফি বা ভর্তি ফি নেই

  • আসা-যাওয়ার বিমান খরচ বহন করবে জাপান সরকার

  • মাসিক ভাতা ১,১৭,০০০ ইয়েন (বিশেষ অঞ্চল হলে আরও ২–৩ হাজার ইয়েন অতিরিক্ত)

  • IELTS বা TOEFL বাধ্যতামূলক নয় (ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রমাণ থাকলে যথেষ্ট)

  • সম্পূর্ণ টিউশন ফ্রি শিক্ষা

প্রোগ্রাম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচনের সংখ্যা

  • রিসার্চ (মাস্টার্স ও পিএইচডি): ৩০ জন

  • আন্ডারগ্র্যাজুয়েট: ২৫ জন

  • কলেজ অব টেকনোলজি: ১৫ জন

  • স্পেশালাইজড ট্রেনিং কলেজ: ৫ জন

যোগ্যতা (সংক্ষিপ্তভাবে)

  • বাংলাদেশি নাগরিক হতে হবে

  • মাস্টার্স ও পিএইচডি: জন্ম ২ এপ্রিল ১৯৮৯-এর পরে

  • আন্ডারগ্র্যাজুয়েট ও ট্রেনিং: জন্ম ২ এপ্রিল ২০০১-এর পরে

  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হতে হবে

  • একাধিক প্রোগ্রামে আবেদন করা যাবে না

  • শিক্ষাগত সনদ, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ইংরেজি দক্ষতার সনদ ইত্যাদি প্রয়োজন

আবেদন পদ্ধতি

  • অনলাইন আবেদন শেষ সময়: ১২ মে ২০২৫, বিকেল ৫টা

  • অনলাইনে ফর্ম পূরণের পর, সব প্রয়োজনীয় ডকুমেন্টসের সত্যায়িত কপি সরাসরি জমা দিতে হবে:

    • স্থান: সচিবালয়ের ২ নম্বর গেট সংলগ্ন ৯ নম্বর কাউন্টার

    • সময়: বিকেল ৩:৩০টার মধ্যে

  • বিস্তারিত তথ্য: https://shed.gov.bd

শিক্ষার বিষয়বস্তু (নির্বাচিত কয়েকটি)
গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর্থ সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, ইত্যাদি।

This post was viewed: 127

আরো পড়ুন