Skip to main content

Ridge Bangla

গালওয়ান সংঘর্ষে নিহত কর্নেলের চরিত্রে সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান এবার পর্দায় রূপ দিচ্ছেন এক বাস্তব জীবনের বীরকে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে শহীদ হওয়া ভারতীয় সেনা কর্নেল বি. সন্তোষ বাবুর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে একটি চলচ্চিত্র, যেখানে এই চরিত্রে অভিনয় করবেন সালমান।

পরিচালক হিসেবে থাকছেন শুটআউট অ্যাট লোকান্ডওয়ালা খ্যাত অপূর্ব লাখিয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন সুরেশ নায়ার, চিন্তন গান্ধী ও চিন্তন শাহ। সংলাপ লিখেছেন চিন্তন শাহ নিজেই।

ছবির কাহিনি নেয়া হয়েছে জনপ্রিয় বই India’s Most Fearless 3-এর প্রথম অধ্যায় থেকে, যেখানে গালওয়ান সংঘর্ষের বাস্তব বিবরণ রয়েছে। সালমান খান ইতোমধ্যেই তার পনভেলের ফার্মহাউসে প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে।

শুটিং শুরু হবে ২০২৫ সালের জুলাইয়ে। প্রথম ধাপে ২০ দিন লাদাখে এবং পরবর্তী ৫০ দিন মুম্বাইয়ে শুটিং চলবে। ছবিটি ২০২৬ সালের প্রথম ভাগে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছবির মাধ্যমে সালমান খান ও অপূর্ব লাখিয়া প্রথমবার একসঙ্গে কাজ করছেন, ফলে বলিউডে এই জুটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

This post was viewed: 59

আরো পড়ুন