Skip to main content

Ridge Bangla

শিল্পকলায় অনুষ্ঠিত হয়েছে ‘সাধুমেলা’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয়েছে লালনভিত্তিক বিশেষ আয়োজন সাধুমেলা—“মানুষ ভজলে সোনার মানুষ হবি”।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
সাধুমেলায় শুরুতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় লালনের ভক্তিমূলক গান। এরপর একে একে মঞ্চে আসেন দেশের বিভিন্ন প্রান্তের লালনসংগীত সাধকরা।

ফকির শামসুল সাঁই লালনসংগীত পরিবেশন করেন। ‘তিন পাগলে হলো মেলা’ গানটি পরিবেশন করেন মেহেরুন নেসা পূর্ণিমা। উপস্থাপনায় ছিলেন শেখ জামাল উদ্দিন টুনটুন।

পরবর্তী পরিবেশনায় ছিলেন শ্রীকৃষ্ণ গোপাল (লীলার যার নাইরে সীমা), দিপা মণ্ডল, ওমর আলী (আচলা ঝোলা তিলক মালা), মোঃ মিরাজ সিকদার (আমি ওই চরণে দাসের যোগ্য নই), আকলিমা ফকিরানী ও লাভলী শেখ (রসো প্রেমে ঘাট ভাড়িয়ে তরী বেওনা)।

ফারজানা আফরিন ইভা পরিবেশন করেন ‘আমায় রাখিলেন সেই কূপজল করে’, এবং মোঃ মুক্তার হোসেন গেয়ে শোনান ‘মন তোর এমন জনম আর কী হবে রে’। এরপর মঞ্চে আসেন মোসাঃ লিনা খাতুন, মনিরুল ইসলাম ও আবু শাহীন খান, যারা পরিবেশন করেন ‘কোথায় সে অটল রূপে বারাম দেয়’ ও ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’।

সবশেষে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় লালনের জনপ্রিয় একটি গান।

এই আয়োজনটি দর্শক-শ্রোতাদের মাঝে আধ্যাত্মিক সুর ও ভাবনায় ভরিয়ে তোলে এবং লালন দর্শনের চেতনায় নতুন করে অনুপ্রাণিত করে।

This post was viewed: 62

আরো পড়ুন