Skip to main content

Ridge Bangla

ইউক্রেনে রাশিয়ার হামলায় দুইজন নিহত

ইউক্রেনে বড় ধরনের নতুন হামলা চালিয়েছে রাশিয়া, যাতে দুইজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভের ১০টি জেলার মধ্যে ৭টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া দেশব্যাপী মোট ৩১৫টি ড্রোন হামলা চালিয়েছে।

হামলার লক্ষ্যবস্তু ছিল আবাসিক ভবন এবং হাসপাতাল। কিয়েভের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাতের আকাশে উজ্জ্বল হলুদ আলো ও ধোঁয়ার দৃশ্য ধরা পড়ে ভিডিও ও ছবিতে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, হামলায় ব্যবহৃত ৭টি মিসাইলের মধ্যে দুটি ছিল উত্তর কোরিয়ায় তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এভাবে অব্যাহত হামলা চললে যুদ্ধবিরতির আর কোনো পথ খোলা থাকবে না।”

এই হামলার জবাবে ইউক্রেনও রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। এতে দেশটির কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জানা গেছে, এই পাল্টা হামলা ছিল ১ জুনের একটি গোপন ইউক্রেনীয় অভিযানের প্রতিক্রিয়া, যেখানে রাশিয়ার গভীরে অবস্থিত বিমানঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে উত্তেজনার মধ্যেই সোমবার থেকে শুরু হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম। এতে গুরুতর আহত, অসুস্থ এবং তরুণ সেনাসদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে বিনিময় করা হচ্ছে।

This post was viewed: 47

আরো পড়ুন