Skip to main content

Ridge Bangla

হিরো আলমের গোপন তথ্য ফাঁস করলেন রিয়া মনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (আশরাফুল হোসেন আলম) ও তার স্ত্রী রিয়া মনি-এর সম্পর্ক এখন অতীত। তবে বিচ্ছেদের পর নতুন করে আলোচনায় এসেছে হিরো আলমের গোপন বিয়ের তথ্য।

রোববার রাতে এক লাইভ ভিডিওতে, রিয়া মনি পরিচয় করিয়ে দেন একজন নারীকে, তিনি নিজেকে মিথিলা নামে পরিচয় দিয়ে দাবি করেন, তিনি হিরো আলমের পঞ্চম স্ত্রী। মিথিলা বলেন, “হিরো আলম আমাকে এক বছর আগে বিয়ে করেছেন। আমি তার গ্রামের বাড়িতে তার ছেলে-মেয়ের সঙ্গে থাকি।” তিনি আরও জানান, হিরো আলমের বাবার চিকিৎসার সময় তিনি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ছিলেন এবং বিয়ের যথেষ্ট প্রমাণ তার কাছে রয়েছে।

এর আগে রোববার দুপুরে রিয়া মনি তার ফেসবুকে একটি পোস্টে লেখেন, “হিরো আলমের পঞ্চম বউকে নিয়ে আজ রাত ৮টায় রামপুরার বেটার লাইফ হাসপাতালের পাশে উঠান রেস্টুরেন্টের রুফটপে সংবাদ সম্মেলন করা হবে। সাংবাদিক ভাইবোনেরা আমন্ত্রিত।”

পূর্বে জানা গিয়েছিল, হিরো আলমের তিনটি বিয়ে হয়েছিল, রিয়া মনিকে মিলিয়ে। এখন রিয়ার দাবিতে এই সংখ্যা পাঁচে পৌঁছেছে, যদিও হিরো আলম এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

অন্যদিকে শনিবার গাজীপুরে এক সাংবাদিক সম্মেলনে হিরো আলম বলেন, “আমার বাবা মৃত্যুশয্যায়, অথচ রিয়া মনি তাকে দেখতে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায়। এই মেয়েকে নিয়ে সংসার করা সম্ভব না—তাই তালাক দিয়েছি।”

তিনি আরও বলেন, “রিয়া মনির কারণে আমার সংসার, মিথির সংসার এবং ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসার—সবই ভেঙে গেছে।”

উল্লেখ্য, হিরো আলমের সঙ্গে রিয়া মনির প্রেম ও বিয়ের সূচনা হয়েছিল একসঙ্গে কাজ করতে গিয়ে। এরপর তার প্রথম স্ত্রী মডেল নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন।

বর্তমানে, হিরো আলমের ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

This post was viewed: 60

আরো পড়ুন