Skip to main content

Ridge Bangla

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করলো পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। মঙ্গলবার পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়।

নতুন সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা মোট ২০০ নম্বরের হবে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন নিম্নরূপ:

  • বাংলা ভাষা ও সাহিত্য: ৩৫ নম্বর

  • ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩৫ নম্বর

  • বাংলাদেশ বিষয়াবলি: ৩০ নম্বর

  • আন্তর্জাতিক বিষয়াবলি: ২০ নম্বর

  • ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ নম্বর

  • সাধারণ বিজ্ঞান: ১৫ নম্বর

  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ নম্বর

  • গাণিতিক যুক্তি: ১৫ নম্বর

  • মানসিক দক্ষতা: ১৫ নম্বর

  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১০ নম্বর

সংশ্লিষ্ট প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার বিস্তারিত সিলেবাস দেখতে পারবেন।

This post was viewed: 107

আরো পড়ুন