Skip to main content

Ridge Bangla

চার লাখ শোকার্ত মানুষের উপস্থিতিতে পোপ ফ্রান্সিসকে চিরবিদায়

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য, বিশ্বখ্যাত ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ চার লাখ শোকার্ত মানুষের উপস্থিতিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার পোপের ইচ্ছা অনুযায়ী, ইতালির রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় তাঁর শেষশয্যা হয়।

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অর্ধশতাধিক দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেন। এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও যোগ দেন।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভ্যাটিকানের রাস্তায় সারিবদ্ধভাবে অন্তত চার লাখ মানুষ জড়ো হন।

প্রয়াত পোপের ৯০ মিনিটের অন্ত্যেষ্টিক্রিয়ায় ২২০ জন কার্ডিনাল, ৭৫০ জন বিশপ এবং ৪ হাজারেরও বেশি যাজক অংশ নেন। সারা বিশ্ব থেকে দুই হাজারেরও বেশি সাংবাদিক এই অনুষ্ঠান কভার করতে রোমে গিয়েছিলেন।

গত ২১ এপ্রিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে।

This post was viewed: 56

আরো পড়ুন