Skip to main content

Ridge Bangla

ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীর ‘অপারেশনাল পারফরম্যান্সের’ ভূয়সী প্রশংসা করেছেন এবং ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৬ থেকে ৭ মে রাতের কোনো এক সময়ে ভারতের ‘মিরাজ ২০০০’ মডেলের একটি যুদ্ধবিমান শ্রীনগরের পূর্বে পাম্পোর এলাকায় ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার মতে, এটি পাকিস্তানের দ্বারা ভূপাতিত ষষ্ঠ ভারতীয় যুদ্ধবিমান। এর আগেও পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল।

শেহবাজ শরিফ বলেন, “এটি পাকিস্তান বিমান বাহিনীর অসাধারণ সামরিক দক্ষতা ও যেকোনো পরিস্থিতিতে মাতৃভূমিকে রক্ষার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।” তিনি আরও জানান, বিমান বাহিনীর অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় তিনি পাইলট, প্রকৌশলী ও টেকনিশিয়ানদের সঙ্গে দেখা করেন এবং তাদের নির্ভুলতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের প্রশংসা করেন।

এ সময় তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তবে এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

This post was viewed: 87

আরো পড়ুন