Ridge Bangla

পাকিস্তান পারমাণবিক বোমা হামলা চালাতে পারে ভারতে

শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে পেহেলগামের হামলা ও তার পরবর্তী একাধিক পদক্ষেপকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল অন্যতম। জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ যদি ভারত একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে সরিয়ে দেয়, তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।

পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে এবং বিশ্লেষকরা সতর্ক করছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।

This post was viewed: 37

আরো পড়ুন