Skip to main content

Ridge Bangla

ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক আজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বৈঠকে বসছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিবিসির বরাতে জানা গেছে, স্থানীয় সময় বুধবার (১৮ জুন) দুপুরে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুই নেতার মধ্যে মধ্যাহ্নভোজও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে গণমাধ্যমের সদস্যদের উপস্থিতি থাকবে না।

এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ঘনীভূত হচ্ছে এবং তার প্রভাব পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক শুধুই আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এতে নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা হতে পারে।

উল্লেখ্য, ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে এবং মে মাসের শেষ দিকে জেনারেল মুনির ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরবর্তীতে, ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেরি নিহত হন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। এই প্রেক্ষাপটে আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকে কৌশলগত গুরুত্ববহ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

জেনারেল আসিম মুনিরকে বর্তমানে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়, যার ভূমিকায় রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

This post was viewed: 59

আরো পড়ুন