Ridge Bangla

অস্কারে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে বিজয়ী হয়েছে ফিলিস্তিনি-ইসরায়েলি যৌথ প্রযোজনার তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন বাসেল আদ্রা, হামদান বল্লাল, ইউভাল আব্রাহাম এবং রাচেল সোর।

পশ্চিমতীরের মাসাফের ইয়াত্তার অধিবাসী একজন তরুণ ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট বাসেল আদ্রার জীবন ঘিরে নির্মিত এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ইসরায়েলি বাহিনীর উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে একটি সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।

বাসেল আদ্রা তার শৈশব থেকেই সামরিক দখলদারিত্ব, ঘরবাড়ি ধ্বংস এবং বাস্তুচ্যুতির নির্মম বাস্তবতার সাক্ষী। তার অভিজ্ঞতা ও লড়াই ফুটে উঠেছে এই তথ্যচিত্রে। আদ্রার পাশে দাঁড়িয়েছেন একজন ইসরায়েলি সাংবাদিক, যিনি নিজেও এই বৈষম্যের বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন।

তথ্যচিত্রটি মুক্তির পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এবং প্রাক-অস্কার পুরস্কার বিভাগেও তা দারুণ প্রভাব ফেলে।

This post was viewed: 46

আরো পড়ুন