Skip to main content

Ridge Bangla

“ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোন প্রমাণ নেই”

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ‘পদ্ধতিগত প্রচেষ্টা’ চালাচ্ছে—এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোরের সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

পরে আমানপোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “আমরা যা জানি ও রিপোর্ট করেছি তা হলো, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো পদ্ধতিগত পদক্ষেপ নিচ্ছে, এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই।”

এর আগে আইএইএ ইরানবিরোধী একটি রিপোর্ট প্রকাশ করলে সংস্থাটির বোর্ড অব গভর্নরস তাতে ভিত্তি করে একটি নিন্দা প্রস্তাব পাস করে। এই প্রস্তাব পাস হওয়ার এক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ইরানের নাতাঞ্জ ও ফোরদু পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। একইসঙ্গে ইরানের একাধিক সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন শুক্রবার ভোররাতে চালানো এসব অভিযানে।

গ্রোসি তাঁর প্রতিবেদনে যেসব ‘অবশ্যপালনীয়তার’ কথা বলেছেন, তা ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির সঙ্গে সম্পর্কিত, যা যুক্তরাষ্ট্র ২০১৮ সালে একতরফাভাবে বাতিল করে দেয়।

This post was viewed: 69

আরো পড়ুন