Skip to main content

Ridge Bangla

সিপিবির নতুন সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন

নতুন নেতৃত্ব নির্বাচন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কাজী সাজ্জাদ জহির চন্দন সভাপতি এবং আবদুল্লাহ ক্বাফী রতন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে সকাল ১১টায় শুরু হওয়া সভা বিকেল সোয়া ৪টায় শেষ হয়।

সভায় সভাপতিমণ্ডলীও নির্বাচন করা হয়। এতে অন্তর্ভুক্ত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার এবং আমিনুল ফরিদ।

গত শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন হয়। স্লোগান ছিল—‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’। উদ্বোধনের পর বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

কাউন্সিলে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধন, ক্রেডেনশিয়াল, অডিট কমিটি ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং অনুমোদন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কমিটির নির্বাচন। সোমবার গভীর রাতে নির্বাচনী ফল ঘোষণা ও সমাপনী ভাষণের মাধ্যমে কংগ্রেস শেষ হয়।

কেন্দ্রীয় কমিটির সদস্যগণ হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, দিবালোক সিংহ, এম এম আকাশ, কাজী সাজ্জাদ জহির চন্দন, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, মনোজ দাস, রফিকুজ্জামান লায়েক, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, আবদুল্লাহ ক্বাফী রতন, নিমাই গাঙ্গুলী, অনিরুদ্ধ দাস অঞ্জন, রাগিব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, আবিদ হোসেন, মিহির ঘোষ, সাদেকুর রহমান শামীম, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মো. কিবরিয়া, সুব্রতা রায়, এস এ রশীদ, শাহীন রহমান, লুনা নূর, মানবেন্দ্র দেব, আনোয়ার হোসেন রেজা, মঞ্জুর মঈন, মহসীন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ফরিদ, ফজলুর রহমান, এস এম শহিদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী, সাজেদুল হক রুবেল, রুহুল আমিন এবং সাজেদুল ইসলাম।

This post was viewed: 119

আরো পড়ুন