Skip to main content

Ridge Bangla

সাগরিকা-জহিরের ঘরে নতুন অতিথি

বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে এবং ভারতের সাবেক তারকা ক্রিকেটার জহির খান দম্পতির ঘর আলো করে এসেছে নতুন অতিথি। বিয়ের আট বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তান, একটি পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সুখবরটি ভাগাভাগি করেন সাগরিকা ও জহির। শেয়ার করা ছবিতে দেখা যায়, সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন জহির খান, আর দু’জনকে আলিঙ্গন করছেন সাগরিকা।

পোস্টে তারা লিখেছেন “ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।”

সন্তান আগমনের খবর প্রকাশ্যে আসতেই অভিনন্দন বার্তায় ভেসেছেন তারা। হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি, সুরেশ রায়না এবং আকাশ চোপড়ার মতো তারকা ও ক্রীড়াব্যক্তিত্বরাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

সাগরিকা ঘাটগে ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় ভারতীয় হকি খেলোয়াড় প্রীতির চরিত্রে অভিনয় করে খ্যাতি পান। অন্যদিকে জহির খান ভারতের অন্যতম সফল ফাস্ট বোলার হিসেবে পরিচিত।

২০১৭ সালের নভেম্বরে দীর্ঘ প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন জহির-সাগরিকা। এবার তাদের জীবনে যোগ হলো নতুন এক অনন্য পরিচয়—অভিভাবকত্ব।

This post was viewed: 73

আরো পড়ুন