Skip to main content

Ridge Bangla

জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণা নজরুল, মন্তব্য রিজভীর

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনতা ও আন্দোলনের চিরন্তন প্রেরণা, যার ছায়া সম্প্রতি ঘটে যাওয়া জুলাই মাসের গণ-অভ্যুত্থানেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। রোববার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নজরুলের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ভক্ত, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় রিজভী বলেন, “বাংলার মানুষের আত্মিক জাগরণে নজরুল চিরকাল প্রাসঙ্গিক। সাম্প্রতিক গণ-আন্দোলনের প্রেরণাও আমরা তার রচনায় খুঁজে পাই।”

তিনি আরও অভিযোগ করেন, “বর্তমান রাজনৈতিক সংকটকে ঘনীভূত করতে কিছু উপদেষ্টা অপ্রাসঙ্গিক ভূমিকা পালন করছেন। তারা তাদের নিজ দায়িত্ব পালন না করে অন্য এজেন্ডা বাস্তবায়নের পাঁয়তারা করছেন, যা জনগণ মেনে নেবে না।”

রিজভী নজরুলের সংগ্রামী চেতনা ও মানবিক মূল্যবোধকে জাতীয় রাজনৈতিক বাস্তবতায় প্রয়োগ করার আহ্বান জানান। একই সঙ্গে চলমান সংকট মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নজরুলের জন্মজয়ন্তীতে তার বিদ্রোহী চেতনা ও মানবিক বোধ নিয়ে আলোচনা হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তার দর্শনের প্রতি শ্রদ্ধা জানান।

This post was viewed: 36

আরো পড়ুন