Ridge Bangla

অনলাইন ভূমিসেবায় নাগরিক সহায়তায় সারাদেশে চালু হচ্ছে ‘ভূমি সহায়তা কেন্দ্র’

বাংলাদেশে অনলাইন ভূমিসেবা সহজতর করতে সারাদেশে চালু হচ্ছে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এসব কেন্দ্র স্থাপন করা হচ্ছে মূলত সেসব নাগরিকদের সহায়তা প্রদানের লক্ষ্যে, যারা নিজে অনলাইনে আবেদন করতে পারেন না বা যাদের প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।

শিগগিরই সরকার তৃতীয় পক্ষের মাধ্যমে ‘ল্যান্ড সার্ভিসেস ফ্যাসিলিটেটিং সেন্টার (এলএসএফসি)’ বা ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমোদন দিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ‘ভূমিসেবা সহায়তা নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী ঢাকায় পরীক্ষামূলকভাবে ৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ঢাকায় স্থাপিত ৫টি কেন্দ্র:

  • তেজগাঁও রাজস্ব সার্কেল: সাতারকুল পূর্ব পদরদিয়া, বাড্ডা

  • ধানমন্ডি রাজস্ব সার্কেল: কাঁটাবন ঢাল, নিউমার্কেট এলাকা

  • কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেল: আটি বাজার

  • কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেল: চুনকুটিয়া চৌরাস্তা ও শুভাঢ্যা কাচারি পাড়া

এগুলোতে নির্দিষ্ট ফি’র বিনিময়ে নাগরিকদের অনলাইন ভূমিসেবা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিক পর্যায়ে বিভাগীয় জেলাগুলোতে সহায়তা কেন্দ্র অনুমোদনের কাজ চলছে। পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারিত হবে। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে জেলা প্রশাসক এসব কেন্দ্র পরিচালনার অনুমতি দেবেন।

ভূমিসেবা সহায়তা কেন্দ্রগুলো থেকে যেসব সেবা নেওয়া যাবে:

  • ভূমি উন্নয়ন কর জমা

  • নামজারি ও জমা খারিজ

  • খতিয়ান বা পর্চার সার্টিফায়েড কপি

  • মৌজা ম্যাপ/নকশা

  • অনলাইনে জলমহাল ইজারা সংক্রান্ত আবেদন ফরম পূরণ

ভূমি মন্ত্রণালয় বলছে, এ ব্যবস্থার মাধ্যমে ভূমিসেবা আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভুল হবে। একই সঙ্গে তথ্য সুরক্ষার একটি নির্ধারিত কাঠামো গড়ে উঠবে।

This post was viewed: 100

আরো পড়ুন