Skip to main content

Ridge Bangla

সারাদেশে অভিযান, ২৪ ঘন্টায় পুলিশের হাতে গ্রেফতার ১৬৪২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ১ হাজার ৭২ জন আসামি রয়েছেন। এই অভিযানের সময় বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সারা দেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশের নিয়মিত অভিযানের অংশ। তাঁদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি আছেন ১ হাজার ৭২ জন। এছাড়া বিভিন্ন অপরাধে আরও ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশজুড়ে চালানো এই অভিযানে একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাঁচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা এবং একটি সুলফি উদ্ধার করা হয়েছে।

This post was viewed: 48

আরো পড়ুন