Skip to main content

Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা, উত্তেজনা ক্যাম্পাসজুড়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বুধবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের হামলার শিকার হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, স্নাতক (পাস) ২০২২ ব্যাচের কিছু শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ‘অটোপাস’ দাবিতে উপাচার্যকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা হামলার চেষ্টা করলে উপাচার্য আঘাত পান। তবে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

করোনা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যাচের জন্য গ্রেস নম্বর এবং খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা করেছিল। চলতি মাসেই এই ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।

তবুও কিছু শিক্ষার্থী পুনরায় ‘অটোপাস’ দাবি তুলে উত্তেজনা সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্যমতে, উস্কানিমূলক তৎপরতার কারণে এই অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আর কোনো ব্যাচের জন্য ‘অটোপাস’ ব্যবস্থা চালু করা হবে না। উপাচার্যের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

This post was viewed: 72

আরো পড়ুন