Skip to main content

Ridge Bangla

সৌদিতে চাঁদ দেখা গেছে, ৬ জুন ঈদুল আজহা

সৌদি আরবের তামির অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার (২৭ মে) সৌদি সুপ্রিম কোর্টের বরাতে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণায় জানানো হয়েছে, ২৮ মে (বুধবার) থেকে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস শুরু হচ্ছে। সে অনুযায়ী, ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র আরাফাহ দিবস এবং এর পরদিন ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

একই দিন সন্ধ্যায় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে। একই সঙ্গে ইন্দোনেশিয়াতেও চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতেও ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

তবে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় সেসব দেশে ঈদ উদযাপিত হবে একদিন পর, অর্থাৎ ৭ জুন (শনিবার)।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদ উদযাপিত হয়। সে হিসেবে, চলতি বছর বাংলাদেশে ঈদুল আজহা পালিত হতে পারে ৭ জুন (শনিবার)। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে।

This post was viewed: 77

আরো পড়ুন