Skip to main content

Ridge Bangla

একই দিনে ব্যর্থ মেসি-রোনালদো

দীর্ঘদিন পর একসাথে একই দিনে বড় ম্যাচে পরাজয়ের মুখ দেখলেন দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। নকআউট পর্বে হেরে তাদের ক্লাব ইন্টার মায়ামি ও আল নাসের বিদায় নিয়েছে মহাদেশীয় চ্যাম্পিয়নস লিগ থেকে।

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ৩-২ গোলে পরাজিত হয় রোনালদোর আল নাসের। ম্যাচজুড়েই নিষ্প্রভ ছিলেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। তিনি দুটি ফ্রি কিকসহ তিনবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে সৌদি ক্লাবটির শিরোপা স্বপ্ন এবারও অপূর্ণই রইলো।

অন্যদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে কানাডার ভ্যাংকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে দুই লেগে ৫-১ গোলে হেরে বিদায় নেয় মেসির ইন্টার মায়ামি। মেসিও ম্যাচে নিষ্প্রভ ছিলেন এবং বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন।

একই দিনে দুই মহাতারকার ক্লাবের বিদায় ফুটবলপ্রেমীদের মনে ভিন্নরকম হতাশা এনে দিয়েছে। তাদের নিষ্প্রভ পারফরম্যান্স নিয়েও চলছে আলোচনা।

This post was viewed: 54

আরো পড়ুন