Ridge Bangla

‘সাবিলা-ফারিণ নায়িকা হিসেবে পারফেক্ট না’, ভক্তের মন্তব্যে যা বললেন মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ এবার প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তাদের দুটি চলচ্চিত্র—সাবিলা অভিনয় করছেন শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় এবং ফারিণ থাকছেন শরীফুল রাজের সঙ্গে ‘ইনসাফ’ ছবিতে।

ইতোমধ্যে দুই ছবির আইটেম গান প্রকাশ পেয়েছে। ‘তাণ্ডব’-এর ‘লিচুর বাগান’ গানে সাবিলা নূর ও ‘ইনসাফ’-এর ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দার এই দুই গুণী অভিনেত্রীর বড় পর্দায় অভিষেক নিয়ে সহকর্মীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘‘আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী, এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন। এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’

তবে ওই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ‘‘তারা নায়িকা হিসেবে পারফেক্ট নয়।’’ মন্তব্যটি নজর এড়ায়নি মেহজাবীনের। তিনি সরাসরি জবাব দিয়ে লেখেন, ‘‘হাহাহাহা, কতটা ব্যাকডেটেড! দয়া করে বলে যান, যেখানে আপনার যা ভাল্লাগে সেটাই দেখুন।’’

মেহজাবীনের ওই জবাব পোস্টটিকে আরও আলোচিত করে তোলে। অনেকেই সেখানে মন্তব্য করেছেন—কারও মতে সাবিলা ও ফারিণ সফল হবেন, আবার কেউ কেউ তাদের বড় পর্দার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে ঈদ উপলক্ষে এই দুই তারকার বড় পর্দার অভিষেক ঘিরে দর্শকমহলে রয়েছে বাড়তি কৌতূহল ও আগ্রহ।

This post was viewed: 55

আরো পড়ুন