Ridge Bangla

প্রাথমিকে আসছে বড় নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বড় পরিসরে শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। চলতি বছরের জুন পর্যন্ত যেসব পদ শূন্য হবে, সেসবের হালনাগাদ তথ্য সংগ্রহ করছে অধিদপ্তর। এতে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি খুব শিগগিরই প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি ডিপিই’র পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) কামরুন নাহারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শূন্যপদের তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান সহকারী শিক্ষকদের শূন্যপদের হালনাগাদ তথ্য আগামী ২০ মে’মধ্যে নির্ধারিত ছকে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।”

অধিদপ্তর সূত্রে জানা গেছে:

  • বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য।
  • এসব পদ পূরণে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে।
  • ৮,০৪৩টি সহকারী শিক্ষকের পদ এখনই খালি রয়েছে, যা জুনের মধ্যে বেড়ে ১০-১২ হাজারে পৌঁছাতে পারে।
  • সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য অতিরিক্ত ৫,১৬৬ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং ৭% কোটাভিত্তিক নিয়োগ হবে।

এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি বড় ধরনের ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 46

আরো পড়ুন