Ridge Bangla

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, যুবক আটক

পাবনার সাঁথিয়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে শয়নকক্ষে অবস্থান করার সময় বাকী বিল্লাহ নামে এক যুবক এলাকাবাসীর হাতে হাতেনাতে ধরা পড়েছেন। বুধবার (২৩ এপ্রিল) রাতে চরভদ্রকোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত বাকী বিল্লাহ মিয়াপুর গ্রামের বাসিন্দা এবং তিনি দুই সন্তানের পিতা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরভদ্রকোলা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাত ১০টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকার সুযোগে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন এবং জানালা খুলে ভিতরে প্রবেশ করে তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে খবর দেয়। সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাকী বিল্লাহ ও প্রবাসীর স্ত্রীকে থানায় নিয়ে যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে প্রবাসীর স্ত্রী একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

This post was viewed: 49

আরো পড়ুন