Ridge Bangla

জনপ্রিয় ব্যান্ড শিল্পী রিক ডেরিঞ্জার আর নেই

বিশ্ববিখ্যাত রক গায়ক ও গিটারিস্ট রিক ডেরিঞ্জার আর নেই। তিনি ২৬ মে, সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওর্মন্ড বিচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। রিকের তত্ত্বাবধায়ক টনি উইলসন সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদ নিশ্চিত করেন।

মাত্র ১৭ বছর বয়সেই ‘দ্য ম্যাকয়েস’ ব্যান্ডের হয়ে ‘হ্যাং অন স্লুপি’ গান গেয়ে সংগীত দুনিয়ায় ব্যাপক পরিচিতি লাভ করেন ডেরিঞ্জার। এরপর এককভাবে ‘রক অ্যান্ড রোল, হুচি কু’ গানের মাধ্যমে অর্জন করেন আরও জনপ্রিয়তা।

তাঁর গিটার সঙ্গত ছিল বহু বিখ্যাত গানের অংশ। তিনি বনি টাইলারের ‘টোটাল একলিপস অব দ্য হার্ট’, স্টিলি ড্যান, কিস, টড রুন্ডগ্রেন, বারব্রা স্ট্রেইস্যান্ড এবং এয়ার সাপ্লাইয়ের মতো বিশ্বখ্যাত শিল্পীদের অ্যালবামে গিটার বাজিয়ে স্মরণীয় হয়ে আছেন।

রিক ডেরিঞ্জার ছিলেন গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত শিল্পী। সংগীত প্রযোজক হিসেবেও তিনি ব্যাপক প্রশংসিত হন। বিশেষভাবে ‘ওয়িয়ার্ড আল’ ইয়ানকোভিচের অ্যালবাম Eat It এবং ১৯৮৫ সালের The Wrestling Album প্রযোজনা করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়ান।

সংগীত দুনিয়ায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

This post was viewed: 36

আরো পড়ুন