Ridge Bangla

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে শাহবাগের চারমুখী সড়ক অবরোধ করে রাখেন। এতে করে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শাহবাগে এসে যোগ দেন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “কুয়েটের ভিসির পদত্যাগই আমাদের এক দফা এক দাবি। অধিকার আদায় হয় না, তাই বাধ্য হয়ে আমরা এই পথ বেছে নিয়েছি। দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর কিছু করার থাকে না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেও কোনো ফল পাইনি। কিছু সময়ের জন্য জনদুর্ভোগ হলেও এর মাধ্যমে যদি দালাল ভিসির পদত্যাগ হয়, তাহলে তা কুয়েটসহ সব ক্যাম্পাসের জন্য আশার বাণী।”

তারা আরও বলেন, “উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র থাকা সত্ত্বেও তারা কুয়েটের ছাত্রদের জন্য কোনো কথা বলছেন না। তাই আমরা আজ এই শাহবাগ ব্লকেড কর্মসূচির পথ বেছে নিয়েছি। কুয়েট ভিসিকে অপসারণ না করলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

This post was viewed: 39

আরো পড়ুন