Skip to main content

Ridge Bangla

কিরণ-রীনা এখনও আমার জীবনের বড় অংশ: আমির খান

বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার নতুন প্রেমিকা গৌরীকে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে এই নতুন যুগলকে। গৌরীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আমির মনে করেছিলেন, এই বয়সে নতুন একজন সঙ্গী পাওয়া খুব কঠিন হবে। সে কারণে তিনি থেরাপির সাহায্য নিয়েছিলেন এবং নিজের মানসিক সুস্থতার দিকে মনোযোগ দেন।

রাজ শামানির পডকাস্টে আমির খান বলেন, এক সময় তিনি গভীর একাকীত্ব অনুভব করছিলেন। থেরাপি তাকে সাহায্য করে বুঝতে যে নিজেকে ভালোবাসা এবং মানসিক সুস্থতা ধরে রাখা কতটা প্রয়োজনীয়। গৌরীর সঙ্গে তার পরিচয় ঘটে হঠাৎ করেই, কিন্তু সেই পরিচয় থেকে তৈরি হয় এক আন্তরিক বন্ধন, যা সময়ের সঙ্গে সঙ্গে রূপ নেয় গভীর ভালোবাসায়।

আমির আরও বলেন, অতীতে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, এবং এখনও সেই সম্পর্কের বন্ধন বজায় রয়েছে। তাঁর ভাষায়, “বিচ্ছেদ মানেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। রীনা ও কিরণের সঙ্গে এখনও আমার সম্পর্ক আছে। আমরা একে অপরকে সম্মান করি এবং তারা আমার জীবনের অংশ।”

যদিও বৈবাহিক সম্পর্কে নেই, তবুও কিরণ ও রীনার সঙ্গে আমিরের মধ্যে রয়েছে আন্তরিকতা, ভালোবাসা ও পারিবারিক বন্ধন। তারা একসঙ্গে পানি ফাউন্ডেশনের কাজ করেন এবং পরস্পরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবেন।

This post was viewed: 57

আরো পড়ুন