Ridge Bangla

একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা: বাসার

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া।

অভিনয়শিল্পী খায়রুল বাসার সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “উনি অভিনেত্রী, উনার কাজ অভিনয় করা। কোন গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই উনার কাজ। আমার ধারণা, উনি রাজনীতি সচেতন না এবং কোন রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেননি।”

তিনি আরও বলেন, “তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনে ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা সিলেক্টেড হয়েছেন, তারাই অভিনয় করেছেন। এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনও অপরাধ না। যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে।”

বাসার আরও বলেন, “বর্তমান সরকার যদি শিল্পীদের রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এক্ষেত্রে শিল্পীদের করণীয় কী হবে? এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই ভয়ে হুকুমের দাস হবে শিল্পীরা? নাকি শিল্পীরা কখনোই কোন সরকারকর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না?”

This post was viewed: 54

আরো পড়ুন