Skip to main content

Ridge Bangla

তিন দেশে মুক্তি পাচ্ছে জংলি

কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে আগামী ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ঈদের সিনেমা ‘জংলি’। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক থিয়েটারে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

প্রথম সপ্তাহে সিনেমাটি কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি এবং যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে প্রদর্শিত হবে। যুক্তরাজ্যে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, “বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের সিনেমার চাপ থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে ভাল শুরু পেলে, পরবর্তী সপ্তাহগুলোতে আরও স্ক্রিন ধরে রাখতে পারবে জংলি।”

এম রাহিম পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি, দিঘী এবং শিশু শিল্পী নৈঋতা।

This post was viewed: 59

আরো পড়ুন