Ridge Bangla

বরিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকাসহ ট্রলার জব্দ

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার নদী এলাকায় যৌথ অভিযানে ১৬ মণ জাটকাসহ একটি ট্রলার ও ৯৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে একাধিক নদী এলাকায় অভিযানে অংশ নেয় সংশ্লিষ্ট বাহিনীগুলো। অভিযান টের পেয়ে মাছ ধরা জেলেরা ট্রলার ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ট্রলার থেকে বিপুল পরিমাণ জাটকা ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জব্দ করা জাটকা মাছ স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে কোস্ট গার্ড ও নৌপুলিশের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নৌপুলিশের ওসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, জাটকা সংরক্ষণের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

This post was viewed: 47

আরো পড়ুন