Skip to main content

Ridge Bangla

মুকুল দেবের মৃত্যুতে জিৎ-এর আবেগঘন শ্রদ্ধা

মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বলিউড ও টলিউডের খ্যাতিমান অভিনেতা মুকুল দেব। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার অকাল মৃত্যুতে বলিউড ও টলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পীরা শোক প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।

টলিউড সুপারস্টার জিৎ শোকবার্তায় লেখেন, “আমার প্রিয় সহ-অভিনেতা মুকুল, তোমার প্রয়াণের খবরে হৃদয় ভারাক্রান্ত। সেটে কাটানো মুহূর্তগুলো, তোমার প্রাণচঞ্চল উপস্থিতি ও হাসির স্মৃতিগুলো চিরকাল মনে থাকবে। শান্তিতে বিশ্রাম নাও।”

২০১২ সালে জিৎ অভিনীত সুপারহিট ছবি ‘আওয়ারা’-তে খলনায়ক টনি ভরদ্বাজ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন মুকুল। এরপর ২০১৪ সালে ‘বচ্চন’ ছবিতে আন্ডারওয়ার্ল্ড ডন মাস্টারের চরিত্রে আবারও জিৎ-এর বিপরীতে কাজ করেন তিনি।

বলিউডে ‘দাস্তক’, ‘জয় হো’, ‘ডন’সহ বহু হিট সিনেমায় অভিনয়ের পাশাপাশি মুকুল কাজ করেছেন মালয়ালম, গুজরাতি, মরাঠি, পাঞ্জাবি ও বাংলা চলচ্চিত্রেও।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিন্দু দারা সিং, দীপশিখা নাগপালসহ বলিউডের অনেক তারকাই শ্রদ্ধা জানাতে ছুটে যান তার বাড়িতে। একজন বহুমাত্রিক ও প্রতিভাবান অভিনেতাকে হারিয়ে শোকাহত চলচ্চিত্রপাড়া।

This post was viewed: 67

আরো পড়ুন