ঈদুল আজহার আগে ঘরমুখো মানুষের ঢল এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় (৪ জুন রাত ১২টা থেকে ৫ জুন রাত ১২টা পর্যন্ত) সেতু পার হয়েছে মোট ৬৪,২৮৩টি যানবাহন, আর এই একদিনেই টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা, যা সেতু চালুর পর একদিনে সর্বোচ্চ।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ৫ জুন (বৃহস্পতিবার) পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ৪৩,০০৩টি, যেখান থেকে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়।
অন্যদিকে, পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ২১,২৮০টি, এবং সেখান থেকে আদায় হয় ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে এই রেকর্ড সংখ্যক যানবাহন চলাচল করেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ধীরগতির যানচলাচল এবং কিছু স্থানে যানজটও তৈরি হয়।