Ridge Bangla

আইপিএল ২০২৫: কে কোন পুরস্কার পেলেন?

১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। পুরো টুর্নামেন্ট জুড়ে চোখধাঁধানো পারফরম্যান্স করেছেন অনেক ক্রিকেটার। প্রতিবারের মতো এবারো বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে একাধিক পুরস্কার। দেখে নেওয়া যাক, কে কোন পুরস্কার পেলেন আইপিএল ২০২৫-এর শেষে।

দলীয় পুরস্কার:

  • চ্যাম্পিয়ন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (ট্রফি ও ২০ কোটি রুপি)

  • রানার্সআপ: পাঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি রুপি)

  • ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লাখ রুপি)

  • সেরা মাঠ ও পিচ: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (ট্রফি ও ৫০ লাখ রুপি)

ব্যক্তিগত পুরস্কার:

  • মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (সেরা ক্রিকেটার): সূর্য কুমার যাদব (ট্রফি ও ১৫ লাখ রুপি)

  • অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান – ৭৫৯): সাই সুদর্শন (স্মারক ও ১০ লাখ রুপি)

  • পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট – ২৫): প্রসিধ কৃষ্ণা (স্মারক ও ১০ লাখ রুপি)

  • সেরা উদীয়মান ক্রিকেটার: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)

ফাইনালের বিশেষ পুরস্কার:

  • প্লেয়ার অফ দ্য ফাইনাল: ক্রুনাল পান্ডিয়া (৪-১৭-২) (ট্রফি ও ৫ লাখ রুপি)

  • সুপার স্ট্রাইকার্স অফ দ্য ফাইনাল (স্ট্রাইক রেট ২৪০): জিতেশ শর্মা (ট্রফি ও ১ লাখ রুপি)

  • সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল (৬টি ছক্কা): শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)

  • ফোরস অফ দ্য ফাইনাল (৪টি চার): প্রিয়াংশ আরিয়া (ট্রফি ও ১ লাখ রুপি)

  • গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল (১২টি ডট বল): ক্রুনাল পান্ডিয়া (স্মারক ও ১ লাখ রুপি)

  • ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল: শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)

পুরো টুর্নামেন্টের অন্যান্য পুরস্কার:

  • সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট: বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)

  • ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)

  • সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (৪০টি ছক্কা): নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লাখ রুপি)

  • ফোরস অফ দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)

  • গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (সর্বোচ্চ ডট বল): মোহাম্মদ সিরাজ (ট্রফি ও ১০ লাখ রুপি)

  • সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ রুপি)

This post was viewed: 39

আরো পড়ুন