Skip to main content

Ridge Bangla

৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ

জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হামলার পর পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মোদি সরকার।

যদিও ইসলামাবাদ আগেই হামলার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে, তবুও ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে পাঁচটি বড় পদক্ষেপ।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের নাগরিকদের জন্য সার্ক ভিসা ছাড় প্রোগ্রাম বাতিল করা হয়েছে। যেসব পাকিস্তানি এর আওতায় ইতিমধ্যে ভারতে অবস্থান করছেন, তাদের ভিসা বাতিল বলে গণ্য হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে হবে। পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে রয়েছে—

১) সার্ক ভিসা প্রোগ্রাম বাতিল,
২) সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত,
৩) পাঞ্জাবের আটারি সীমান্ত চেকপোস্ট বন্ধ ঘোষণা।

এই পদক্ষেপগুলোকে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি এবং কাশ্মীর হামলার জবাব হিসেবেই দেখা হচ্ছে।

This post was viewed: 63

আরো পড়ুন