Skip to main content

Ridge Bangla

আমি বিবাহিত, বিয়েটা আমার হয়েছে: স্বস্তিকা মুখার্জি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি শাঁখা-পলা পরে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন। ছবিটি প্রকাশের পর থেকেই শুরু হয় নানা জল্পনা—স্বস্তিকা কি আবার বিয়ে করেছেন? কারণ, বহুদিন ধরেই তিনি নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

অনেকে জানেন, স্বস্তিকা বাবা-মায়ের পছন্দে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন এবং তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে এই বিষয়ে খোলাখুলি মত দেন স্বস্তিকা।

তিনি বলেন, “আমি তো বিবাহিত, বিয়েটা আমার হয়েছে। এর পরে কী হয়েছে, সেটা জানার প্রয়োজন নেই। আমাদের বিয়ে হয়েছিল শাস্ত্রমতে, কিন্তু শাস্ত্রমতে তো ডিভোর্স হয় না।”

বিয়ের চিহ্ন বহন করা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের ‘বলদ’ আখ্যা দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়েন স্বস্তিকা—“একবার বিয়ে দেওয়া মেয়েটি ডিভোর্সের পর বাবার বাড়ি ফিরলে, সে কি তার বাবার গোত্র ফিরে পায়? শাস্ত্রমতে কি তাকে ফেরত নেওয়া হয়?”

তিনি আরও বলেন, “আমি একবার বাবাকে প্রশ্ন করেছিলাম—কন্যাদান করার পর যদি বিয়েটা না টেকে, মেয়ে যদি ফিরে আসে, তাহলে তুমি শাস্ত্রমতে তাকে ফেরত নিচ্ছো? না আইনগতভাবে নিচ্ছো? যদি শাস্ত্রমতে না নেওয়া হয়, তাহলে মেয়েটা কি গোত্র ফেরত পেল? এই প্রশ্নে বাবারা অনেক সময় রেগে যান।”

উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। তাঁদের বিবাহিত জীবন টিকেছিল মাত্র দুই বছর। ২০০০ সাল থেকে তাঁরা আলাদা থাকছেন। তবে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনো তাঁদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

This post was viewed: 83

আরো পড়ুন