Skip to main content

Ridge Bangla

ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে হলিউড সিনেমা নিষিদ্ধ

ডিজনির নতুন চলচ্চিত্র স্নো হোয়াইট বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও লেবাননে তা নিষিদ্ধ করা হয়েছে। সিনেমাটিতে ইসরাইলি অভিনেত্রী গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে লেবানন সরকার।

লেবাননের স্থানীয় পত্রিকা আন-নাহার–এর বরাতে মার্কিন চলচ্চিত্রভিত্তিক গণমাধ্যম ডেডলাইন জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি এই নিষেধাজ্ঞার আদেশ দেন।

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও চলমান রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক লেবাননভিত্তিক চলচ্চিত্র সংস্থার তথ্যমতে, গ্যাল গ্যাদত বহু আগে থেকেই দেশটির ‘ইসরায়েলি বয়কট তালিকায়’ অন্তর্ভুক্ত। তাই তার অভিনীত কোনো চলচ্চিত্র লেবাননে প্রদর্শনের অনুমতি পায় না।

উল্লেখ্য, স্নো হোয়াইট মুক্তি পায় গত ২১ মার্চ। বিশ্বব্যাপী সিনেমাটি আলোচনায় এলেও লেবাননের প্রেক্ষাগৃহে তা আর দেখা যাবে না।

This post was viewed: 77

আরো পড়ুন