Skip to main content

Ridge Bangla

নির্বাহী আদেশে ছুটি বাতিল, আজ খোলা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত টানা ১০ দিনের ছুটির ভারসাম্য আনতে ঈদের আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) নির্বাহী আদেশে ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ শনিবার (১৭ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো নির্দেশনায় জানানো হয়েছে, দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলবে। একইভাবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এক অফিস আদেশে জানিয়েছে, আজ শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এবং স্বাভাবিক পাঠদান চলবে।

এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব সরকারি ও বেসরকারি কলেজে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদরাসাগুলোও যথারীতি খোলা রয়েছে।

অভিভাবক ও শিক্ষার্থীদের কেউ কেউ এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটির ভারসাম্য রক্ষার জন্য এটি একটি প্রয়োজনীয় ও বাস্তবমুখী ব্যবস্থা।

This post was viewed: 82

আরো পড়ুন