Ridge Bangla

রাতে আম খাওয়ার ব্যাপারে সতর্কতা

আম একটি মিষ্টি ও রসালো গ্রীষ্মকালীন ফল, যা স্বাদ ও পুষ্টিগুণে অনন্য। তবে এই ফলটি কখন খাওয়া উচিত, তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত রয়েছে। বিশেষ করে রাতের বেলায় আম খাওয়াকে অনুচিত বলছেন পুষ্টিবিদ ও চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের মতে, রাতে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, ফলে আমের প্রাকৃতিক চিনি ও আঁশ হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। এতে গ্যাস, অম্বল ও বদহজমের মতো সমস্যা হতে পারে। পাশাপাশি আমে উচ্চমাত্রার চিনি ও ক্যালোরি থাকার কারণে এটি ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই যাদের হজমে সমস্যা আছে বা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য রাতে আম খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

রাতে আম খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, রাতে ইনসুলিন কার্যকারিতা কম থাকে এবং আমের প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে।

এছাড়া, রাতে আম খেলে দাঁতের এনামেল ক্ষয় ও ক্যাভিটির আশঙ্কা বাড়ে, কারণ আমের মিষ্টতা ও অ্যাসিড দাঁতে জমে থেকে দীর্ঘ সময় পর্যন্ত মুখের ভেতরে থাকে। এমনকি, কিছু ক্ষেত্রে এটি ঘুমের ব্যাঘাত ঘটাতেও পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা সুস্থ এবং ডায়াবেটিসে ভুগছেন না, তারা রাত ৮টার আগেই অল্প পরিমাণে আম খেতে পারেন। তবে সবচেয়ে উপযুক্ত সময় হলো দিনের বেলা, যখন শরীরের বিপাকক্রিয়া সবচেয়ে সক্রিয় থাকে এবং পুষ্টিগুণ ভালোভাবে শরীরে কাজে লাগে।

This post was viewed: 58

আরো পড়ুন