Skip to main content

Ridge Bangla

ঈদের আগে স্বর্ণের দামে নতুন ঊর্ধ্বগতি

পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দর ঘোষণা করে। এই নতুন দাম শুক্রবার (৬ জুন) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে স্বর্ণের মূল্য পুনরায় সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।

২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা।

সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭৫০ টাকা নির্ধারিত আছে।

ঈদের আগে স্বর্ণের বাজারে এমন ঊর্ধ্বগতি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

This post was viewed: 82

আরো পড়ুন