Skip to main content

Ridge Bangla

রাজধানীতে শুক্রবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে মোট ১৫ ঘণ্টা গ্যাস সেবা বন্ধ থাকবে। এর আগে তিতাস সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানালেও সন্ধ্যায় সংশোধিত বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর বিমানবন্দর ও খিলক্ষেত ভূগর্ভস্থ স্টেশনের অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান পাইপলাইন স্থানান্তর করার জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বসুন্ধরা আবাসিক এলাকার গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজি, কাওলাস্থ বলাকা ভবন থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সব শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়াও নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর, বারিধারা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

This post was viewed: 51

আরো পড়ুন