Ridge Bangla

সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ (তরী) আকস্মিকভাবে মারা গেছেন। গতকাল রোববার (৮ জুন) রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে হাতিরঝিল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, তরী তার মা ও বোনের সঙ্গে রাজধানীর ইস্কাটন এলাকায় বসবাস করতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। পেশাগত জীবনে প্রথমে চ্যানেল ২৪-এ সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন এবং সর্বশেষ আরটিভিতে চাকরি করেন। পরে তিনি মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন।

তরীর মা পুলিশকে জানিয়েছেন, তার মেয়ে নিয়মিত অ্যালকোহল সেবন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাত্রাতিরিক্ত অ্যালকোহল গ্রহণের কারণেই এই মৃত্যু হতে পারে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

This post was viewed: 38

আরো পড়ুন