Ridge Bangla

কোরবানির গরু কিনতে গিয়ে জনতার হাতে আটক সাবেক চেয়ারম্যান বীরু

নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দি ভূঁইয়ার বাজারে কোরবানির গরু কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মনোহরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম খান বীরু।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি ভূঁইয়ার বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বীরু অতীতে ক্ষমতার অপব্যবহার করে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। গরু কেনার সময় তাকে এলাকাবাসী চিনে ফেলেন এবং ক্ষোভ প্রকাশ করে তাকে আটক করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বীরুকে নিরাপদে হাট এলাকা থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “জনগণের হাতে আটক হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে থানায় নিয়ে আসি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

প্রসঙ্গত, সাইফুল ইসলাম খান বীরু পাঁচবার মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

স্থানীয়দের মতে, বীরুর বিরুদ্ধে অতীতে নানা অভিযোগ থাকলেও তিনি কখনো আইনের আওতায় আসেননি। এ ঘটনার মাধ্যমে তারা তার বিরুদ্ধে প্রতিকার চেয়েছেন।

This post was viewed: 30

আরো পড়ুন