ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো কোল্লোরকে দুর্নীতির মামলায় ৮ বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। শুক্রবার তাকে নিজ রাজ্য আলাগোয়াস থেকে গ্রেপ্তার করা হয়।
এই রায় এসেছে ‘অপারেশন কার ওয়াশ’ দুর্নীতি তদন্ত থেকে, যেখানে দেশটির বহু রাজনীতিবিদ জড়িত ছিলেন। ২০২৩ সালে কোল্লোর দণ্ডপ্রাপ্ত হলে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েছেন, কোল্লোরের আপিল আর কার্যকর থাকছে না, তাই এখন তার সাজা কার্যকর করা হবে।
১৯৯২ সালে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হওয়া কোল্লোর ২০০৭ সালে আবার সিনেটর নির্বাচিত হন। তবে এখন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে যাচ্ছে আদালত।
This post was viewed: 54