Skip to main content

Ridge Bangla

অপহরণকারীরা ৫ জন চবি শিক্ষার্থীকে মুক্তি দিলো

সাত দিন ধরে অপহৃত থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ পাহাড়ি শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তবে শিক্ষার্থীরা মুক্তি পেয়েছেন বুধবার, এবং বিষয়টি আজ জানাজানি হয়।

মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: চারুকলা ইনস্টিটিউটের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এক বিবৃতিতে পাঁচ শিক্ষার্থীর মুক্তির বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

This post was viewed: 75

আরো পড়ুন